বরিশাল প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি ও একটি স্থানীয় পত্রিকার সম্পাদক এবং ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান লিটন বাশার মারা গেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। আজ মঙ্গলবার সকালে চরমোনাই ভুখাই নগরে তিনি মারা যান।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লিটন বাশার অসুস্থ হলে তাকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
লিটন বাশার চরমোনাই ভুখাই নগরের নিজ বাড়িতে ঈদ করতে গিয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি এক পুত্র ও স্ত্রী রেখে গেছেন।
এদিকে, আজ বাদ জোহর বরিশাল সদর বাইতুল মোকারম মসজিদের সামনে ও পরে চরমোনাই এলাকার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যু সংবাদ শুনে বরিশাল সিটি করপোরেশন মেয়র মো. আহসান হাবিব কামাল, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি মজিবর রহমান সরওয়ার, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল সেখানে উপস্থিত আছেন।
ইত্তেফাক/এমআই