ইসলামপুরে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর জেলার ইসলামপুরে গুঠাইল বাজারের ব্যবসায়ী মুক্তি সরকার হত্যার প্রতিবাদে গুঠাইল বাজার প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার বিকালে বেলগাছা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মালেকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল, উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পৌর মেয়র আব্দুল কাদের শেখ, জেলা পরিষদ সদস্য ও গুঠাইল বাজার বণিক সমিতির সহ-সভাপতি ওয়ারেজ আলী, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, চিনাডুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাফিকুর রহমান প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি