ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িযার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  দুদল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। 
 
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
 
অরুয়াইল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের (রাণীদিয়া গ্রাম) সদস্য মো. রহিছ উদ্দিন জানান, সোমবার রাতে বাড়ির সীমানা সংক্রান্ত বিষয় নিয়ে রাণীদিয়া গ্রামের আবদুর রউফ ও সাইদুর রহমানের পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ ঘটনায় রাতেই এক পক্ষ অপর পক্ষের বাড়িতে হামলা চালায়। এর জের ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে আবদুর রউফ ও সাইদুর রহমানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 
 
সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি