মাগুরার নিজনান্দুয়ালী গ্রাম থেকে পুলিশ মঙ্গলবার রাতে শান্তা খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তার স্বামীর নাম আনোয়ার হোসেন। তিনি ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। আজ বুধবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা পৌর এলাকার নিজনান্দুয়ালী চরপাড়া গ্রাম থেকে পুলিশ দুই সন্তানের জননী শান্তা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে। লাশটি গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল।
মাগুরা সদর থানার এস আই ওলিয়ার জানান, গৃহবধূ আত্মহত্যা করেছেন।