ঠাকুরগাঁওয়ে ট্রলির চাপায় নিহত ১

 
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মহাসড়কে  ট্রলির চাপায় আব্দুল মজিদ (৮০) নামে একজন বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ‍বালিয়াডাঙ্গী উপজেলা দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র। বুধবার সকালে বালিয়াডাঙ্গী চৌরাস্তা কাঁচা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মজিদ ফার্মেসী হতে ঔষধ কিনে রাস্তা পার হওয়ার সময় ঠাকুরগাঁওগামী ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ ও ট্রলিটিকে উদ্ধার করে  থানায় আনা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর