লাশ নিতে এসে লাশ হলেন দুইজন

 
অ্যাম্বুলেন্সযোগে ঢাকার একটি হাসপাতাল থেকে লাশ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন দুইজন। আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন- চালক রহিম রোমান ভুইয়া এবং হাসপাতালে মারা যাওয়া ব্যক্তির খালাতো ভাই শফিক। 
 
বুধবার ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই উপজেলার বালিথা এলাকার ইফাদ অটোস কারখানার সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত রাজবাড়ীগামী লাশবাহী অ্যাম্বুলেন্সটি বালিথা এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন চারজন। গোলড়া হাইওয়ে পুলিশ লাশগুলো উদ্ধার করেছে বলে জানা যায়।
 
ইত্তেফাক/কেকে