সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছিতে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি গ্রামের শুকুর চাঁনের ছেলে নুরু শেখ (২৮), একই গ্রামের শাহেব আলীর ছেলে শরীফুল ইসলাম (৩০) ও সর্গেশ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩২)।
শাহজাদপুর থানার উপপরিদর্শক জাহিদ হাসান জানান, বেলা সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া থেকে মোটরসাইকেলে তিন যুবক শাহজাদপুর যাচ্ছিলেন। তারা তালগাছি ব্রিজ এলাকায় পৌঁছালে পাবনা থেকে ঢাকাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ৩ যুবক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ২ জনকে মৃত ঘোষণা করে। পরে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।
ইত্তেফাক/ইউবি