কামারখন্দে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জের কামারখন্দে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
বুধবার দুপুরে উপজেলার পাইকোশা ও বাগবাড়ী গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের নাম পরিচয় জানা যায়নি। 
 
স্থানীয়রা জানান, একটি বিয়ে বিচ্ছেদের ঘটনায় টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে গত ২৪ জুন সংঘর্ষ হয়। এর জের ধরে বুধবার দুপুরে ফের সংঘর্ষ বাধে। 
 
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   
 
ইত্তেফাক/ইউবি