পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে নব্য বনদস্যু শফিকুল বাহিনীর ৪ সদস্যকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া নদীর পশ্চিম পাড় থেকে তাদের আটক করা হয়। এ সময় বাহিনী প্রধান শফিকুল সানা পালিয়ে যান। তিনি দাতিনাখালী গ্রামের মৃত মোহর সানার ছেলে।
আটককৃত ৪ বনদস্যু হলেন- বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামের মৃত লতিফ মোড়লের ছেলে আল-আমিন মোড়ল (৪৫) একই গ্রামের আনোয়ার গাজীর ছেলে আসাদুল ইসলাম (২৯) এবং ফজলু গাইনের ছেলে বাবল গাইন (২৫) ও মিলন গাইন (৩৫)।
র্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ জানান, সুন্দরবনে বনদস্যু বাহিনীর অবস্থান নিশ্চিত হয়ে র্যাব সদস্যরা তাদের ঘিরে ফেলে আটক করে। পরে তাদের তথ্যমতে সুন্দরবনের ভগিরচর এলাকায় মাটিতে পুতে রাখা দুটি পাইপগান ও একটি দোনালা পাইপগানসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি