শাহজাদপুরে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বনগ্রাম মাঠে ইদুল ফিতর উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্থানীয় বলাকা সংঘ এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলীমুন রাজীব প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামাল হোসেন মাস্টার।
 
এ ঘোড়দৌড় প্রতিযোগিতায় শাহজাদপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, বগুড়া, কুষ্টিয়া ও পাবনার ৬৮টি বাছাই করা ঘোড়া অংশ নেয়।
 
ইত্তেফাক/ইউবি