মহম্মদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে চারজন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নহাটার ইউনিয়নের মোবারকপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম  রাজিব শেখ ( ৩০)। সে নহাটার পানিঘাটা গ্রামের ফসিয়ার শেখের ছেলে।

দুর্ঘনায় আহত হওয়ার পর তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ফরিদপুর পাঠানো হলে পথে রাত নয়টার দিকে সে মারা যায়।

এঘটনায় আহত আরও ৪ জনকে মাগুরাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাদের মধ্যে সালমান নামের এক যুবকের অবস্থা অবস্থাও আশঙ্কাজনক। বেপরোয়া গতিতে কয়েকজন যুবক মোটরসাইকেল চালিয়ে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে  এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

ইত্তেফাক/নূহু