লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল গুচ্ছ গ্রামে বৃহস্পতিবার দুপুরে স্বামী স্ত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গোড়ল গুচ্ছ গ্রামের জসিম উদ্দিনের পুত্র আব্দুল জলিল (২২) ও বড় কমলাবাড়ী ইউনিয়নে আবদুর রহমানের কন্যা নিলুফা খাতনের (১৮) ২ মাস পূর্বে বিয়ে হয়েছিল।
গতকাল ঘরে দরোজা লাগিয়ে স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রী নিলুফা খাতন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। স্ত্রীর আত্মহত্যা সহ্য করতে না পেরে স্বামী আব্দুল জলিলও একই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।
দুপুরে আব্দুল জলিলের মা পুত্র ও পুত্রবধুর কোনো সাড়া শব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করলে প্রতিবেশিরা এসে ঘরের বেড়া কেটে ঘরে ঢুকে গলায় ওড়না পেচানো অবস্থায় ২ জনকে মৃত দেখতে পায়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় অবহিত করা হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরে লাশ দুটি লালমনিরহাট মর্গে প্রেরণ করেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু