চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১লাখ ৬০ হাজার টাকার জাল নোটসহ আজিজুর রহমান(৩৬) নামের এক ব্যক্তিতে হাতে নাতে আটক করেছে। তিনি বান্দরবান জেলার নাইক্ষ্যমছড়ি এলাকার দুদু মিয়ার ছেলে।
গত বৃহস্পতিবার বিকালে উপজেলার জোয়ারা ইউনিয়নের কাঞ্চননগর বাদামতল থেকে তাকে আটক করা হয়।
চন্দনাইশ থানার দারোগা প্রদীপ চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি দীর্ঘ দিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় জাল নোটের ব্যবসা করে আসছিল ।
ইত্তেফাক/এমআর