মাগুরায় ঝুঁকি পূর্ণ বাঁশের সাঁকোতে নদী পারাপার

 
মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীর চার ঘাটে কোন ব্রিজ না থাকায় ১০ হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাকোতে করে নদী পারাপার  হতে হচ্ছে। ফলে জেলা শহরে যাতায়াতকারী জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপশি গুনতে হচ্ছে অতিরিক্ত  অর্থ। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা । 
 
জানা গেছে , মাগুরা শহরের পার্শ্ববর্তী পারনান্দুয়ালী চরপাড়া গ্রামের ১০ হাজার অধিবাসীর  যাতায়াতের এক মাত্র মাধ্যম বাঁশের সাঁকো । যাতায়াতের জন্য নবগঙ্গা নদীতে বাঁশ দিয়ে বিশাল সাকোটি  নির্মাণ করেছেন এলাকাবাসী। তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। প্রতি বার পার হওয়ার জন্য দিতে হয় ২টাকা করে। যাতায়াত ঝুঁকিপূর্ণ হওয়ার পরও বাধ্য হয়ে নদীতীরবর্তী মানুষের জেলা শহরে আসা যাওয়া করছেন। বৃষ্টির কারণে  সাকোটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা । কিছুদিন পূর্বে উক্ত সাকো থেকে পড়ে একটি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়।
 
এই এলাকার বাসিন্দা আসলাম তালুকদার জানান, ঝুঁকিপূর্ণ হলেও প্রয়োজনের তাগিদে তাদের সাঁকোতে করে নদী পার হতে হচ্ছে।
 
এলাকার প্রায় ১০হাজার বাসিন্দা এই এলাকায় নবগঙ্গা নদীতে একটি ব্রিজ নির্মাণের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে।
 
ইত্তেফাক/এমআর