সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীসহ ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ সকল ঘটনায় একটি নাশকতাসহ ৯ টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা ৯ জন, তালা থানা ৫ জন, কালিগঞ্জ থানা ৫ জন, শ্যামনগর থানা ৮ জন, আশাশুনি থানা ২ জন, দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিএনপির ১ জন ও জামায়াত-শিবিরের ৯ জন নেতা-কর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ