আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৬ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 
 
শনিবার সকাল থেকেই এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়। এতে কর্মচাঞ্চ্যল্যতা ফিরে এসেছে বন্দরটিতে। 
 
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, ঈদ উপলক্ষে ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকার পর ১ জুলাই থেকে পুনরায় এ বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। তবে এই সময়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
 
 ইত্তেফাক/ইউবি