ধুনটে নাশকতা মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় নাশকতাসহ একাধিক মামলার আসামি শাহীন আলম (২৮) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
শনিবার দুপুর ১টার দিকে উপজেলার বিশ্বহরিগাছা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শাহীন উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের আবু তাহেরের ছেলে এবং চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সদস্য। 
 
ধুনট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কমল চন্দ্র বলেন, বিগত সময়ে বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ চলাকালে ধুনট উপজেলার বিভিন্ন এলাকায় মারপিট, ভাঙচুর ও নাশকতা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন শাহীন। এ সব ঘটনায় শাহীনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা দায়ের হয়েছে। মামলার পর থেকে পলাতক ছিলেন শহীন।  
 
ইত্তেফাক/ইউবি