ঈদ শেষে রাজধানী ঢাকায় ফিরতে পিরোজপুরের কাউখালী স্টিমার ও লঞ্চ ঘাটে মানুষের ভিড় বেড়েছে।
শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত স্টিমার ও লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ ছিল। সেই সঙ্গে কর্মস্থলে ফেরা মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৫টি লঞ্চ ও একটি স্টিমার।
শনিবার সরজমিনে গিয়ে দেখা গেছে টিপু-০, রাজদুত-৭, ফারহান-৯, মহারাজ-৭, মানিক-১ লঞ্চে তিল ধারণের জায়গা নেই। ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে লঞ্চগুলো। এ সব লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
ইত্তেফাক/ইউবি