আখাউড়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার তারাগন গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে আশরাফুল ইসলাম নামে এক স্কুলছাত্র মারা গেছে।
 
তারাগন গ্রামের মো. জরু মিয়ার ছেলে আশরাফুল বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান ও থানার ওসি মো. মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তারাগন গ্রামের বাসিন্দা সৈয়দ তানজিল শাহ তচ্ছন জানান, শের আলী শাহ মাজারের পুকুরে গোসল করার সময় ডুব দিয়ে সে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি