সালথায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এ সময় বাড়ি-ভাঙচুরের ঘটনা ঘটে। 
 
শনিবার সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোফাজ্জেল হোসেন মোকা হাজ্বীর সঙ্গে আব্দুল ওহাব মাতুব্বরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় মোফাজ্জেলের সমর্থক এস্কেন মাতুব্বরের সঙ্গে ওহাব মাতুব্বরের সমর্থক জাহিদ মাতুব্বরের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে উভয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে উভয় গ্রুপের ৩০ জন আহত হন। আহতদের বোয়ালমারী ও নগরকান্দা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আমিনুল হক বলেন, পরিস্তিতি এখন শান্ত। সংঘর্ষ কবলিত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি