মাগুরায় গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেফতার ৪

 
মাগুরায় শনিবার রাতে অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ কুমিল্লার মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে কাজল (৫৫) সহ ৪জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি কুমিল্লা থেকে মাদক নিয়ে সারাদেশে পাইকারি বিক্রি করে বলে পুলিশ জানায়। ৫ কেজি গাঁজার একটি চালান নিয়ে তিনি মাগুরায় বিক্রি করতে আসছিলেন। তিনি  কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়শালঘর এলাকার আঃ বারেক এর ছেলে।
 
মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে শহরের বাটিকাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ কাজলকে আটক করা হয়। একই সময় অপর অভিযানে ৬ বোতল ফেনসিডিলসহ শাহিনা বেগম (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। সে শহরের শিবরামপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন শেখের স্ত্রী। এদিকে ওই রাতেই ডিবি পুলিশের একটি দল শহরের বিভিন্ন স্থান থেকে অপর দুজন মাদক সেবীকে আটক করে।
 
ইত্তেফাক/এমআর