বাংলাদেশকে আরো এগিয়ে নিতে প্রয়োজন সাংস্কৃতিক জাগরণ

 
নিউইয়র্কে সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক সেমিনারে বক্তারা বলেছেন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক চেতনায় বাংলাদেশকে আরো এগিয়ে নিতে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি প্রয়োজন সাংস্কৃতিক জাগরণের। ‘মুক্তিযুদ্ধের বাংলাদেশ এখন কোন পথে’ শীর্ষক এই সেমিনারে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সঠিক পথেই রয়েছে।
 
স্থানীয় সময় শনিবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্র সফররত সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব এবং লেখক-সাংবাদিক-মুক্তিযোদ্ধা হারুন হাবীব।
 
সেমিনারে ‘গেস্ট অব অনার’ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আব্দুস সোবহান গোলাপ। অন্যান্যের মধ্যে আলোচক ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও মার্কিন মূলধারার রাজনীতিক মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরান নবী, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, অ্যাটর্নি অশোক কর্মকার এবং লেখক ও কবি ফকির ইলিয়াস।
 
ফোরামের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সমন্বয়ে সেমিনারের সঞ্চালক ছিলেন সাংবাদিক আশরাফুল হাসান বুলবুল।
 
সেমিনারের শুরুতে সেক্টর কমান্ডার ফোরামের মহাসচিব হারুন হাবীবের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত কর্মকর্তারা শপথ গ্রহণ করেন।
 
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ এর নতুন কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি রাশেদ আহমেদ, সহ-সভাপতি হারুন ভূঁইয়া, এম এ বাশার এবং রথীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক রেজাউল বারী, যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া এবং এম সোলায়মান আলী, সাংগঠনিক সম্পাদক নুরল আলম বাবু, কোষাধ্যক্ষ দেবাশীস দাস বব, দপ্তর সম্পাদকলিয়াকত আলী, প্রচার সম্পাদকশুভ রায়, আইন সম্পাদক রফিক আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক তানভীর হাবীব, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক জাফরউল্লাহ, নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস, যুব সম্পাদক ফাহাদ সোলায়মান। নির্বাহী সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা সাংবাদিক লাবলু আনসার, মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী, মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, আশরাফ আলী খান লিটন, মুক্তিযোদ্ধা এনামুল হক, কামরুল ইসলাম, নান্টু মিয়া এবং সবনম মেহের প্রিয়া।
 
সেমিনারের শেষে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীতে অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান,  শাহ মাহবুব, চন্দ্রা রায় এবং তপন মোদক। এর আগে অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব এবং ড. আব্দুস সোবহান গোলাপকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 
ইত্তেফাক/এমআর