লর্ডসে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) এর বিপক্ষে আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৫০ ওভারের ম্যাচটির জন্য দলের অধিনায়কত্ব ধরে রেখেছেন আসগার স্টানিকজাই। এছাড়া দলে আরো রয়েছেন রশীদ খান ও মোহাম্মদ নবী। এর আগে কয়েক বছর আগে এমসিসি ইয়ং ক্রিকেটার্স এর একটি প্রোগ্রামে নবীর লর্ডসে খেলার অভিজ্ঞতা হয়েছে।
এদিকে এমসিসি’র নেতৃত্বে থাকবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। এই দলে আরো রয়েছেন কুমার সাঙ্গাকারা, শিবনারায়ন চন্দরপল, ইউনিস খান ও মিসবাহ-উল-হকের মত তারকারা। আগামী ৬ জুলাই থেকে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই একই পিচে আফগানিস্তান বনাম এমসিসির ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আফগান স্কোয়াড: আসগার স্টানিকজাই (অধিনায়ক), নুর আলী জারদান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহম্মদ নবী, শফিকুল্লাহ শাফাক, গুলবাদান নাইব, রশীদ খান, জাভেদ আহমাদি, দওলাত জারদান, শাপুর জারদান, রহমত শাহ, আফসার জাজাই, নাসির জামাল, ও ফরিদ আহমেদ মালিক।
এমসিসি স্কোয়াড: ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক) (নিউজিল্যান্ড), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), ইউনিস খান (পাকিস্তান), মিসবাহ-উল-হক (পাকিস্তান), শিবনারায়ান চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ), সামিত প্যাটেল (ওয়েস্ট ইন্ডিজ), ক্রিস রিড (ইংল্যান্ড), জর্জ ডকরেল (আয়ারল্যান্ড), ক্রিস রাশওয়ার্থ (ইংল্যান্ড), স্টুয়ার্ট মিকার (ইংল্যান্ড) ও টিম মুরটাগ (আয়ারল্যান্ড)। বাসস।
ইত্তেফাক/ রেজা