সাতছড়ি চা বাগানে ৩ লাখ ১৯ হাজার টাকার ভারতীয় ফেনসিডিল আটক করেছে বিজিবি । গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার গভীর রাতে সাতছড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে সাতছড়ি চা বাগানের ৫ নং সেকশন এলাকা থেকে ৭শ ৯৮ বোতল ফেনসিডিল আটক করা হয়।
হাবিলদার রফিকুল ইসলাম জানান গোপন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ফেনসিডিলের ৬টি বস্তা ফেলে পালিয়ে যায়। এলাকা বাসী সূত্রে জানা গেছে সম্প্রতি সাতছড়ি সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচারকারীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।
ইত্তেফাক/সাব্বির