যশোরের নাভারণ উপজেলায় বাংলালিংক টাওয়ারের নৈশপ্রহরী ওহাব সরদারকে (৫৮) খুন করে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে যশোর-বেনাপোল সড়কের নাভারণ উপজেলার মঠবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় দৃর্বত্তরা বাংলালিংক টাওয়ারের আনুমানিক ১ কোটি টাকা মালামাল লুট করে।
এলাকাবাসীরা জানান, রবিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ।
ইত্তেফাক/ইউবি