গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান বলেছেন, 'আগামী এক বছর গাজীপুর সিটি কর্পোরেশনকে নতুনভাবে সাজাতে চাই। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।'
রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের সভা কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মেয়র মান্নান এ কথা বলেন। এসময় তিনি বলেন, '২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি আমি গ্রেফতার হয়ে দীর্ঘ ২৮ মাস কারাগারে ছিলাম।' তিনি বলেন, 'গাজীপুর সিটি কর্পোরেশনকে সম্পূর্ণভাবে পার্সেন্টিজ মুক্ত রাখা হবে।'
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা কে এম রাহাতুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকী, আঞ্চলিক কর্মকর্তা (জোন-২) মাহবুবা বিলকিস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম, আঞ্চলিক কর্মকর্তা মো. আবু সাঈদ মোল্লা, কাউন্সিলর মো. তানভীর আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/জামান