৬টি স্বাস্থ্যপণ্য ব্যবহার করার প্রয়োজন নেই

 
আমরা দৈনন্দিন অনেক স্বাস্থ্যপণ্য বা স্বাস্থ্য সামগ্রী ব্যবহার করে থাকি। এসব স্বাস্থ্যপণ্য সম্পর্কে অনেক চটকদার প্রচারণা চালানো হলেও বাস্তবে এসবের কোনো উপকারিতা নেই। বিশেষজ্ঞগণ বলছেন, এসব স্বাস্থ্যপণ্য ব্যবহার শুধুমাত্র অর্থের অপচয় ছাড়া আর কোনো লাভ হয় না। এখানে এ ধরনের ৬টি স্বাস্থ্যপণ্যের তথ্য তুলে ধরা হলো:
 
১. মাউথ ওয়াশ ব্যবহার করেন অনেকে। কিন্তু ডেন্টিস্টদের মতে, আপনি যদি নিয়মিত দাঁত ব্রাশ, ফ্লসিং এবং ক্লিনিং করেন তাহলে মাউথ ওয়াশের কোনো প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে মাউথ ওয়াশে মুখ গহ্বর শুষ্ক হয় যা ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমণে সহায়তা করে। 
২. ভিটামিন সি সম্পর্কে ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস এন্ড ডাইজেস্টিভ এন্ড কিডনি ডিজিজ-এর গবেষক ড. মার্ক লেভিন উল্লেখ করেছেন, ভিটামিন সি সাপ্লিমেন্ট শুধুমাত্র এক্সপেনসিভ ইউরিন বা ব্যয় বহুল মূত্র নিঃসরণ ছাড়া আর কোনো কাজে লাগে না। 
৩. আমরা রোদ ও সূর্যের তাপ বা আগুনের তাপ থেকে রক্ষার জন্য যে সানস্ক্রিন ব্যবহার করি তা কোনো কাজে আসে না, কারণ কোনো সানস্ক্রিন ২/৩ ঘণ্টার বেশি প্রটেকশন দেয় না। আর কখনও কেউ প্রতি ২ ঘণ্টা পরপর সানস্ক্রিন ব্যবহার করে না। 
৪. আমরা কান পরিষ্কার করতে কটন বাড ব্যবহার করি। এ ব্যাপারে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল এসোসিয়েট প্রফেসর ড. স্টিফেন রাথস্টেইন উল্লেখ করেছেন কান পরিষ্কার করতে কটন বাড বা কটন সোয়াব ব্যবহার করা উচিত নয়। এতে কটন শোয়াবের কারণে কানের ভিতরের জমে থাকা ময়লা (ওয়াক্স) এয়ার ক্যানাল দিয়ে ভিতরে পুশ করে যা শক্ত হয়ে পরবর্তীতে হিয়ারিং এর সমস্যা হয়। 
৫. চোখ লাল হলে আইড্রপ ব্যবহারেও কোনো প্রয়োজন নেই। আরজেস্ট কেয়ার ম্যানহাটনের ইমারজেন্সি চিকিৎসক ড. মার্ক মেলরোজ উল্লেখ করেছেন, চোখ যদি অতিরিক্ত লাল হয় এবং রক্ত জমাট বাঁধে তবে কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত, আইড্রপ ব্যবহার নয়।
৬. ডার্মাটোলজিস্ট ড. বরিস ডে উল্লেখ করেছেন ফ্যাসিয়াল টোনার ব্যবহার নারীদের ত্বকের পরিচর্যায় কোনো ভূমিকা নেই।
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ