আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

 
নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে রইচ উদ্দিন শাহ্ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সমাসপাড়া রোডের শ্রীধরগুড়নই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত রইচ উদ্দিন উপজেলার সদুপুর গ্রামের ফয়েজ উদ্দিন শাহ্ ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, রইচ উদ্দিন সকালে গ্রামের বাড়ি থেকে উপজেলার সমাসপাড়া হাটে যাওয়ার জন্যে ভটভটিতে উঠেন। পথের মধ্যে শ্রীধরগুড়নই নামক স্থানে ভটভটির একটি চাকা রাস্তায় থাকা একটি গর্তে আটকে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় রইচ উদ্দিন ভটভটির নিচে চাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
আত্রাই থানার ওসি মো. বদরুদ্দোজা জানান, সংবাদ পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে