হামলার মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত, শাস্তি ও পলাতক দুজনকে গ্রেফতারে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু।
সোমবার নগরীর জাহাজ কোম্পানির মোড়ে সচেতন রংপুর সিটি কর্পোরেশন বাসীর আয়োজনে বিক্ষোভ সমাবেশের তিনি এ ঘোষনা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক জাভেদ হোসেন জুয়েল, সাতমাথা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান তপু, মহানগর দোকান মালিক সমিতির আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর শাহজালাল করিম বকুল, কাউন্সিলর গোলাম কবীর কাজল, কাউন্সিলর তৌহিদুল ইসলাম, হাফিজ আহমেদ ছোট্টু প্রমুখ।
সরফুদ্দীন আহমেদ ঝন্টু বলেন, ২৪ ঘণ্টা মধ্যে পুলিশ প্রশাসন ব্যর্থ হলে রংপুরকে অচল করে দেয়া হবে। যারা রংপুরের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় তারাই আমার ওপর হামলা করেছে।
প্রসঙ্গত, রবিবার বিকেলে মেয়র ঝন্টু তার বাড়ির সামনে প্রতিদিনের মতো সাজঘর ফার্নিচারে বসেছিলেন। সেখানে কয়েকজন যুবক এসে মেয়রের ওপর হামলা চালান এবং তাকে শারীরিকভাবে লাঞ্চিত করেন।
ইত্তেফাক/ইউবি