লন্ডনের গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ১৯ হাজার পাউন্ড আর্থিক সহায়তা দিয়েছেন ফুটবল ক্লাব আর্সেনালের ডিফেন্ডার হেক্টর বেলেরিন। স্পেনের অনুর্ধ-২১ দলের এই রাইট-ব্যাক এই গ্রীস্মে মোট মিনিট ফুটবল খেলেছেন এর প্রতি মিনিটে ৫০ পাউন্ড হারে এই অর্থ দান করার ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি সর্বমোট ৩৮১ মিনিট মাঠে কাটিয়েছেন।
সরকারি হিসেবে লন্ডনের ক্যানিংস্টনের ওই ভয়াবহ অগ্নিকান্ডে বাংলাদেশী সহ কমপক্ষে ৮০ জন বাসিন্দা নিহত হয়েছে। ইউরো টুর্নামেন্টের ফাইনালে স্পেন অনুর্ধ-২১ দল ১-০ গোলে জার্মানির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে। দলের ওই দয়ালু ডিফেন্ডার নিশ্চিত করেছেন যে তার ৩৮১ মিনিট খেলার বিপরীতে মিনিট প্রতি ৫০ পাউন্ড হারে সর্বমোট ১৯ হাজার পাউন্ড ব্রিটিশ রেডক্রসকে দিয়েছেন। রোববার নিজের টুইটারে ২২ বছর বয়সি এই ফুটবলার তথ্যটি প্রকাশ করে অন্যদেরকেও এই মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিবিসি স্পোর্ট/বাসস।
ইত্তেফাক/রেজা