চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় ৫০ কোটি ৬৬ লাখ, ৬৩ হাজার পাঁচশ' টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় হাজীগঞ্জ পৌরসভা হল রুমে এ বাজেট ঘোষণা করা হয়। পৌরসভার মেয়র আসম মাহবুব-উল-আলম লিপন ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব আয় ধার্য করা আছে ১৬ কোটি ৪৪ লাখ ১ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা। উন্নয়ন আয় ৩৪ কোটি ২২ লাখ ৬২ হাজার পাঁচশ' টাকা। ব্যয় ধরা হয়েছে ৩০ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার টাকা। বাজেট অনুষ্ঠানে পৌর কাউন্সিলর, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
হাজীগঞ্জ পৌর মেয়র মাহবুব-উল-আলম লিপন নতুন কোন করারোপ ছাড়াই বাজেট ঘোষণা করেন। লিপন নিজের মেয়াদে ২য় বারের মত এ বাজেট ঘোষণা করেন।
ইত্তেফাক/জামান