সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির চারজন নেতা-কর্মীসহ ৪৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাতটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা দুইজন, তালা থানা ৯জন, কালিগঞ্জ থানা তিনজন, শ্যামনগর থানা পাঁচজন, আশাশুনি থানা চারজন, দেবহাটা থানা দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/জামান