ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের কাউতাইল গ্রামে খাদিজা আক্তার সুমি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সুমিকে তার স্বামী হত্যা করেছে বলে সুমির পরিবারের অভিযোগ।
পুলিশ জানিয়েছে, আজ বুধবার সকালে গৃহবধূ সুমির লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার স্বামী শাহজাহান হৃদয় জানিয়েছে সুমি গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেছে। কিন্ত পুলিশ তার বক্তব্যে সন্দেহ প্রকাশ করে। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে সুমির লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড স্যার সলিমুল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
সুমির স্বামী শাহজান হৃদয়কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।