উলিপুরে দুর্ঘটনায় ট্রাক্টর হেলপার নিহত

 
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (২৩) নামে এক ট্রাক্টর হেলপারের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের চণ্ডিজান নামক স্থানে।
 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওইদিন বিকেলে বালু ভর্তি একটি ট্রাক্টর জেলার চিলমারী থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে উপজেলার পাণ্ডুল ইউনিয়নের চণ্ডিজান এলাকায় পৌঁছুলে ট্রাক্টরটির পিছনের চাকা বিকট শব্দে ফেটে যায়।
 
এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুর পড়ে গেলে ট্রাক্টরে থাকা হেলপার সুজন মিয়া গাড়ির নিচে চাপা পড়ে। খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে তাকে উলিপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুজন কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বানিয়াপাড় গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
 
ইত্তেফাক/জামান