মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০জন গ্রেফতার হয়েছে ।
বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয় । এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২০জন কে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত, দাগি এবং বিভিন্ন মামলার আসামি। পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
ইত্তেফাক/এমআর