গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

 
গাজীপুরে ট্রেরে কাটা পড়ে আয়েশা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর রেল জংশনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত আয়েশা বেগম ময়মনসিংহের নান্দাইল থানার আহমদপুর এলাকার মৃত রহমান আলীর স্ত্রী।
 
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির এএসআই মো: দেলোয়ার হোসেন জানান, সকাল সাড়ে নয়টায় জয়দেবপুর জংশনে রেল লাইন পার হবার সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আয়েশা বেগম। এতে ডান পা কেটে  দেহ থেকে বিচ্ছিন্ন এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
 
ইত্তেফাক/এমআর