রাজবাড়ীর বালিয়াকান্দিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিশেষ অভিযানে বৃহস্পতিবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে সেলিম নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়। সেলিম ওই গ্রামের মৃত কালাম মিয়ার ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক রাজীব মিনা জানান, সেলিম একজন পেশাদার মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে সকালে ছাবনীপাড়া গ্রামের তার বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় দুই লাখ টাকা।
আটক সেলিমকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
ইত্তেফাক/সাব্বির