রংপুরে মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩৮) নামে নৌবাহিনীতে কর্মরত এক সহকারী চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মিঠাপুকুর-ফুলবাড়ি সড়কের পাঁচপীরের মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর এরশাদ নগর এলাকার মৃত. এরশাদ হোসেনের ছেলে দেলোয়ার হোসেন নৌবাহিনীতে সহকারী চিকিৎসক পদে রংপুরে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার মোটরসাইকেলযোগে দিনাজপুরের ফুলবাড়ি যাচ্ছিলেন।
পথিমধ্যে মিঠাপুকুরের চেংমারী ইউনিয়নের পাঁচপীরের মাজার নামকস্থানে পৌঁছামাত্র একটি শিশু রাস্তা পারাপারের সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। আশপাশের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ইত্তেফাক/জামান