কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর এলাকা থেকে নোয়াখালী ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী মো. ফারুক হোসেনকে (৪২) ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। 
 
থানা ও ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ তার নিজ বাসায় নোয়াখালী ডিবির ওসি মো. আতাউর রহমানের নেতৃত্বে ফারুককে গ্রেফতার করে। ওসির সঙ্গে থাকা ফোর্স নিয়ে ফারুকের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে নোয়াখালী ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 
 
আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদে ফারুক জানায়, তিনি দীর্ঘদিন থেকে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা বিক্রি করে আসছেন। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই