পাংশায় তিনশ কেজি গাজার গাছসহ চাষী আটক

রাজবাড়ীর পাংশায় গাঁজার গাছসহ চাঁদ আলী মন্ডল (৩২) নামে গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বাহাদুরপুর ইউপির তারাপুর গ্রামের ছগিরের ইটভাটার পাশে জমিতে চাষ করা গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। 
 
আটকৃত গাঁজা চাষী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বঘুনন্দপুর গ্রামের পিয়র আলীর ছেলে।
 
পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ফজলুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পাংশা থানার বাহাদুরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। এ সময় বিপুল পরিমাণ গাঁজার গাছ উদ্ধারসহ চাষীকে আটক করে। গাঁজার পরিমাণ প্রায় তিনশত কেজি। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা। এ ব্যাপারে পাংশা থানায় মামলার প্রস্তুতি চলছে। 
 
ইত্তেফাক/এমআই