পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

 
জয়পুরহাটের পাঁচবিবিতে  ট্রাক্টরের(মেসি) চাকায় পিষ্ট হয়ে হামবল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে পাঁচবিবি পৌর এলাকার পশ্চিম বালিঘাটা মহল্লার সৈয়দ আলীর ছেলে। আজ শনিবার ভোর রাতে উপজেলার জয়পুরহাট-হিলি সড়কের পাঁচবিবির পাঁচমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাত আড়াইটার দিকে হিলিমুখী দ্রুতগামী একটি  মেসিতে  হামবল উঠার চেষ্টা করে। এ সময় তার পা পিছলে গেলে মাথা মেসির পিছনের চাকায় পিষ্ট হলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
 
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কিরণ কুমার রায় এ প্রতিনিধিকে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর