চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫

 
চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে দুই ওয়ারেন্টভূক্ত আসামিসহ মাদক সেবন ও সন্দেহজনক ঘুরাফেরা করার অপরাধে ১৫জনকে গ্রেফতার করেছে। 
 
এদের মধ্যে ওয়ারেন্টভূক্ত আসামি হলেন- বদুরপাড়া এলাকার রেজাউল করিম ও বরমা ইউনিয়নের কেশুয়া গ্রামের মো. মনছুর। 
 
উপজেলায় অপরাধ দমনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোট হাজতে পাঠানো হয়েছে। 
 
চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে