জামালপুরে বন্যার অবনতি, বিপদ সীমার ৩৫ সে. মি. উপরে পানি

কয়েক দিনের অবিরাম বর্ষণ এবং প্রতিবেশী দেশ ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদ সীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 
 
এতে করে জামালপুর জেলার সার্বিক বন্যার পরিস্থিতি আরও অবনতি ঘটেছে। জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলায় নতুন করে প্লাবিত হয়ে প্রায় লক্ষাধীক মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। এদিকে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে পড়েছে। 
 
বন্যা কবলিত এলাকার মানুষ উচু বাঁধে কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে। বন্যা কবলিত এলাকার মানুষসহ গৃহপালিত গোবাদি পশু, গরু, ছাগল হাঁস, মরগি নিয়ে পানি বন্দি হয়ে পড়েছে। মানুষের খাদ্যের পাশাপাশি গো খাদ্যে চরম সংকট দেখা দিয়েছে।
 
ইত্তেফাক/এমআই