মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাটুরিয়া উপজেলার গোলড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার উপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, দুপুর দেড়টার দিকে কাভার্ডভ্যান চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও আটজন আহত হন। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি