সাতক্ষীরায় অভিযানে জামায়াত কর্মীসহ গ্রেফতার ৪৫

 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের এক কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৭শ' ৭৮ পিস ভারতীয় শাড়ি ও একটি মোটর সাইকেল উদ্ধার করে।
 
শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন, কলারোয়া থানা আটজন, তালা থানা সাতজন, কালিগঞ্জ থানা ছয়জন, শ্যামনগর থানা দুইজন, আশাশুনি থানা ছয়জন, দেবহাটা থানা একজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
 
ইত্তেফাক/জামান