বিএসএফের হাতে আটক গরু ব্যবসায়ীকে ভারতীয় থানায় সোপর্দ

নওগাঁর সাপাহার সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক বাংলাদেশী গরু ব্যবসায়ী ফারুক হোসেনকে (৩০) শনিবার ভারতীয় থানায় সোপর্দ করা হয়েছে। 
 
আটককৃত ফারুক উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের মহব্বত আলীর ছেলে।  শুক্রবার রাতে চোরাই পথে সীমান্ত পেরিয়ে অবৈধ্যভাবে ভারতের অভ্যন্তরে গরু আনতে যান ফারুক। গরু নিয়ে দেশে ফেরার সময় ফারুককে ভারতের আদাডাঙ্গা ক্যাম্পের ৬০ বিএসএফ জোয়ানদের ধাওয়া করে গরুসহ আটক করে।
 
কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়ক সুবেদার আজমল হোসেন জানান, ঘটনাটি জানাজানি হলে আটককৃত যুবককে ফেরত চেয়ে বিএসএফকে পত্র পাঠানো হয়। শনিবার দুপুর ১২টার দিকে ওই সীমান্তের শূন্য রেখায় দুই দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে জানানো হয়- অবৈধভাবে ভারতে প্রবেশ করায় ফারুককে থানায় সোপর্দ করা হয়েছে। তাই তাকে ফেরত দেয়া সম্ভব নয়।
 
ইত্তেফাক/ইউবি