বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের নড়াইলে ক্ষুদে চিত্রশিল্পীরা ব্যতিক্রমী ছবি আঁকছেন। দীর্ঘ ২ হাজার ৯১৬ বর্গফুট (১ হাজার ফুট লম্বা ও ৩৫ ইঞ্চি চওড়া) ছবির এ পর্যন্ত ১ হাজার ৮৯৫ বর্গফুট (সাড়ে ৬শ’ ফুট লম্বা ও ৩৫ ইঞ্চি চওড়া) ছবি আঁকা সম্পন্ন হয়েছে। নড়াইলের শিল্পাঞ্জলি ভ্রাম্যমাণ অবৈতনিক আর্ট স্কুলের দুই শতাধিক শিশু শিল্পী কার্টিস পেপারে এ ছবি আঁকছে।
সম্পূর্ণ নতুন ধারার এবং বৃহত্ এ ছবির উদ্যোক্তা হলেন বরেণ্য শিল্পী এসএম সুলতানের শিষ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক বিমানেশ বিশ্বাস। নড়াইল শহরের কুড়িগ্রামে এই শিল্পীর নিজ বাড়িসহ হাতে গড়া ৫টি ছবি আঁকার স্কুলের শিশু চিত্রশিল্পীরা এ কাজটি করছেন।
এ সব স্কুলের শিশুরা নিয়মিত ছবি আঁকা শেখে। ছবি আঁকার বিভিন্ন উপকরণ শিল্পী বিমানেশ বিশ্বাস বিনামূল্যে সরবরাহ করেন এবং তার পরিবারের পক্ষ থেকে শিশুদের খাবারের ব্যবস্থাও করা হয়।
ইত্তেফাক/নূহু