বেনাপোল সীমান্তের ভবারবেড় এলাকা থেকে অস্ত্র, গুলি ও মাদকসহ ১১টি হত্যা মামলার আসামি বোমা লিটনকে আটক করেছে পোর্ট থানা পুলিশ। আটক লিটন ভবারবেড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেনাপোল সীমান্তের বাইপাস সড়ক এলাকায় একটি বাড়িতে শনিবার রাতে অস্ত্র ও মাদক বেচাকেনা হচ্ছে। এ সময় একদল পুলিশ সদস্য সেখানে অভিযান চালিয়ে ১১টি হত্যা মামলার আসমি মো. লিটন হোসেনকে (ওরফে বোমা লিটন) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ভারত থেকে আনা ৭শ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগজিন। তাকে অস্ত্র, মাদক ও বিস্ফোরকসহ হত্যা মামলায় আজ রবিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই