গাইবান্ধায় ফের জঙ্গিবিরোধী অভিযান, গ্রেফতার ৬

চতুর্থ দিনের মতো জঙ্গিবিরোধী অভিযানে গাইবান্ধার দুর্গম চরাঞ্চল থেকে সাজাপ্রাপ্তসহ নিয়মিত মামলার পলাতক ছয় আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা।
 
রবিবার ভোর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত জেলার সুন্দরগঞ্জ উপজেলার চরখোর্দ্দা ও বেলকাসহ একাধিক চরে জেলা পুলিশ, ডিবি পুলিশ, সুন্দরগঞ্জ থানা পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের ৬০ সদস্য এ অভিযানে অংশ নেন।
 
সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মইনুল হক, সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান রিংকুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
 
সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আসাদুজ্জামান রিংকু বলেন, ‘অভিযানে ৬ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে এক বছরের সাজাপ্রাপ্ত মামলার পলাতক আসামি রয়েছে একজন।
 
 
ইত্তেফাক/ইউবি