নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পেটনার হাওড় থেকে রবিবার সকালে এলাকাবাসী একটি মেছোবাঘ আটক করেছে।
জানা গেছে, শনিবার স্থানীয় জেলেরা খালিয়াজুরী সদর ও জগন্নাথপুর গ্রামের মাঝামাঝি পেটনার হাওড়ে মাছ ধরতে গিয়ে মেছোবাঘটি দেখতে পায়। জেলেদের কাছ থেকে এ খবর জানার পর রবিবার সকালে খালিয়াজুরি সদর ও জগন্নাথপুর গ্রামের শতাধিক মানুষ ১৫-২০টি নৌকায় পেটনার হাওড়ের কচুরিপানা ঘেরাও করে বাঘটি আটক করে। বাঘটি হাওড়ের পানিতে ভাসমান কচুরিপানার ওপর বাসা বেঁধে বসবাস করছিল। বাঘটি লম্বায় প্রায় আড়াই ফুট। উচ্চতা প্রায় দেড় ফুট।
ইত্তেফাক/ইউবি